ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোর কামিল (স্নাতকোত্তর) দুই বছরমেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি প্রতি পত্রে ১০০ টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।আদেশে জানানো হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ফি কমানো হয়েছে। তবে ২৫ জানুয়ারি ২...