ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছেন। জবাবে নেতানিয়াহু এ প্রস্তাবে কতটা আন্তরিক, তা যাচাই করতে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন আইজেনকট।শনিবার এক বিবৃতিতে আইজেনকট বলেছেন, ‘লিকুদ যদি সত্যিকারের ঐক্য সরকার গঠনে আগ্রহী থাকে, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করতে আমি প্রস্তুত।’ তিনি শনিবার রাতেই নেতানিয়াহুকে আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তার ভাষ্য,...