বাগেরহাটের শরণখোলার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ইসমত আরা ইতি। শরণখোলা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। যে বয়সে তার বই-খাতা আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে মরণব্যাধি লিভার ক্যানসারের সঙ্গে।
স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখা মেয়েটি প্...