এক মাস আগেও যে ১২ কেজি এলপিজি সিলিন্ডার মিলেছে ১ হাজার ৭৫০ টাকায়, এখন সেটির জন্য গুনতে হচ্ছে ২ হাজার ১০০ টাকা। কোথাও দাম উঠছে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে যোগ হয়েছে ব্র্যান্ড সংকট। পছন্দের কোম্পানির গ্যাস না পেয়ে কেউ বাড়তি টাকা দিয়ে অন্য সিলিন্ডার কিনছেন, কেউ আবার নতুন সিলিন্ডারসহ গ্যাস নিতে গিয়ে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত খরচের মুখে পড়ছেন। বাড়তি এই ব্যয় সামলাতে না পেরে অনেকেই এখন ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছেন। ফলে রাজশাহীতে সিলিন্ডার গ্যাসের ক্রেতা কমছে, আর বাড়ছে বিকল্প জ্বালানির ওপর নির্ভরত...