বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ অনেক সময় অর্থ ব্যয় না করলে যথাযথ সেবা পান না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা।আজ বুধবার ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন ইলিয়াস মোল্লা।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘তোমাদের পড়াশোনার পেছনে দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বড় অবদান রয়েছে...