মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে ৬৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৫২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ৪০০ মেট্রিক টন মা ইলিশ, প্রায় সাড়ে ৯ লাখ মিটার অবৈধ জাল ও ৩৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬...