ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলায় দক্ষিণাঞ্চলীয় সিকির কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আলজাজিরা এ হামলায় প্রথমে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানালেও পরে স্থানীয় কর্মকর্তাদের বরাতে চারজনের কথা নিশ্চিত করে। এ ঘটনায় আহতের সংখ্যা ৭০ জনের কাছাকাছি। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। হরমোজগান প্রদেশের গভর্নরের কার্যালয় বুধবার ভোরের এ হামলায় নিহত চারজনের পরিচয় জানিয়েছে। তারা হলো চার বছর বয়সী শিশু আমির আলী কারিমি, ১৬ বছর বয়সী মোহাম্মদ মালেহি,...