ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ও প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পরমাণু স্থাপনা, সরঞ্জাম ও এ কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ ঘোষণা দেয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা কার্যত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পু...