ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের (এসএনএন) প্রতিবেদনে প্রথমে ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয়। পরে ইরানি সংবাদমাধ্যম খবর ফোরি জানিয়েছে, চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত হেনেছে এবং সেটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। হামলায় ট্যাংকারটির কী ধরনের ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।...