উত্তর ইরাকের বাশিকা-জিলকান সামরিক ঘাঁটি ধাপে ধাপে ইরাক সরকারের কাছে হস্তান্তরে রাজি হয়েছে তুরস্ক। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশ নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে। এর অংশ হিসেবে উত্তর ইরাকের সিনজারে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সেখানে থাকা বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি...