ছোট কাটরা শায়েস্তা খানের আমলে আনুমানিক ১৬৬৩ বা ১৬৬৪ থেকে ১৬৭১
সালে তৈরি একটি স্থাপনা বা ইমারত। এটির অবস্থান ছিল বড় কাটরার পূর্বদিকে বুড়িগঙ্গা
নদীর তীরে। ইমারতটি দেখতে অনেকটা বড় কাটরার মতো হলেও এটি আকৃতিতে বড় কাটরার চেয়ে
ছোট এবং এ কারণেই সম্ভবত এর নাম হয়েছিল ছোট কাটরা। বর্তমানে অবশ্য ছোট কাটরা বলতে
কিছুই অবশিষ্ট নেই, শুধু একটি ভাঙা ইমারত ছাড়া।