ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে মোটরসাইকেল কিনতে টাকা পরিশোধ করেছিলেন ঝালকাঠির হাচিবুর রহমান রাজু নামের এক আইনজীবী। এরপর পেরিয়েছে পাঁচ বছর, কিন্তু প্রতিশ্রুত পণ্যটি পাননি তিনি। তাই এবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সেই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঝালকাঠির আদালতে এই মামলা করেন হাচিবুর রহমান। সেদিনই তা ওঠে আদেশের জন্য। শুনানি শেষে ঝালকাঠি সদর আমলি আদালতের বিচারক নওরীন কবী...