মেটা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ‘মিউজ’। এটি ইমেইল পাঠানো, গাড়ি বিক্রি কিংবা ভ্রমণের টিকিট বুকিংয়ের মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম। ব্যক্তিগত ইন্টেলিজেন্স দেওয়ার লক্ষ্যেই মার্ক জাকারবার্গের এই পরিকল্পনা। বিজ্ঞাপন খাতের বাইরে আয়ের উৎস বাড়াতে এবং এআই অবকাঠামোয় শত শত কোটি ডলার বিনিয়োগের সুফল পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপ ও একটি ডেডিকেটেড অ্যাপের মাধ্যমে এটি পাওয়া যাবে। মৌলিক সংস্করণ বিনামূল্যে মিললেও বেশি ব্যবহারের জন্য...