দিল্লির কেন্দ্রীয় এলাকায় সোমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের জন্য সরকারের নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তবে সরকার এখনো সেই নির্দেশনার কোনো অনুলিপি জনসমক্ষে প্রকাশ করেনি।সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে আংশিক ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার। ককরোচ জনতা পার্টির ডাকা ওই কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অভিযোগ, সকাল ১০টার দিকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারটেল, জিও ও ভ...