বিশ্ববাজারে খাদ্যপণ্যের পাশাপাশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্রসাধনী, ওষুধ ও কৃষিশিল্পে হালাল মান ও সার্টিফিকেশনের গুরুত্ব দিন দিন বাড়ছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আস্থার সংকট, সার্টিফিকেশনকেন্দ্রিক অস্পষ্টতা, কাঁচামালের উৎস শনাক্তকরণের জটিলতা এবং সমন্বিত নীতিমালার অভাব এ খাতের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
গতকাল আগারগাঁওয়ের ইনভেস্টমেন্ট বাংলাদেশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ইনভেস্টস মিটআপ ৩.০’-এর ‘হালাল শিল্পে বিনিয়োগ’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব বিষয় উঠে আসে।
আলোচনায় ব্যবসায়ীদের পক্ষে বাং...