স্মার্টফোনে দীর্ঘক্ষণ ভারী কাজ বা গেম খেলার সময় প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং এর ফলে পারফরম্যান্স কমে যাওয়া (থারমাল থ্রটলিং) একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে এবং ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে নতুন থারমাল ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করছে স্মার্টফোন নির্মাতারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে আসা ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’ মডেলে যুক্ত করা হয়েছে ‘থ্রিডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম’।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপমাত্রার কারণে ফোনের ফ্রেম রেট কমে যায় এবং টাচ রেসপন্স ধীর হয়ে...