কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার সক্ষমতা বাড়াতে গুগলের তৈরি বিশেষায়িত চিপ কেনার পরিকল্পনা করছে ওপেনএআই। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’ এ তথ্য জানিয়েছে। তবে এ চুক্তির আর্থিক মূল্য বা বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে রয়টার্স যোগাযোগ করলেও গুগল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ওপেনএআই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এ চুক্তি কার্যকর হলে এআই পণ্য ও সার্চ ব্যবসায় প্রতিদ্বন্দ্বী ওপেনএআই এবং গুগলের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। গত সপ্তাহেই ওপেনএআই জানিয়েছিল, তাদের উন্নত এআই...