আজ অনুষ্ঠিত হচ্ছে ক্যারিয়ারবিষয়ক বিশেষ আয়োজন ‘ক্যাম্পাস টু করপোরেট’। ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছে আগামীর সময়ের ‘ক্যারিয়ার ক্লাব’ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘অফিস অব ক্যারিয়ার গাইডেনস, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস’।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হতে যাওয়া বিশেষ এই আয়োজনে বিশ্ববিদ্যালয়টির দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। এতে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় করপোরেট প্রশিক্ষক ও প্রেরণাদায়ী বক্তা গোলাম সামদানী...