কপোতাক্ষ নদের তীরঘেঁষা সাতক্ষীরার আশাশুনি উপজেলার সর্বদক্ষিণে রুইয়ারবিল গ্রাম। প্রায় দেড় হাজার মানুষের বসবাস হলেও দীর্ঘদিন সেখানে ছিল না কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। কাছের বিদ্যালয়ে যেতে শিশুদের পাড়ি দিতে হতো প্রায় তিন কিলোমিটার দুর্গম পথ। ঝুঁকিপূর্ণ ও দুর্গম পথের কারণে শিশুদের একা বিদ্যালয়ে পাঠাতে সাহস পেতেন না অভিভাবকরা।
ফলে অনেক শিশুর পড়াশোনায় হাতেখড়িই হতো না। বই-খাতার বদলে কেউ বাবার সঙ্গে দুবলারচরের শুঁটকিপল্লিতে যেত, কেউ কেউ মাছ ধরাসহ পরিবারের জীবিকার কাজে জড়াত। শিক্ষার আলো থেকে দূরে থাকা সেই শি...