ইতালির মিলানে প্রথমবারের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়।স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কনস্যুলেটের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল রফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম-কনসাল মেহরুবা ইসলাম।অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।শুরুতে পরিবেশিত হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত। পরে দিবসটি উ...