নির্মাণের ২১ বছর পরও পাকা হয়নি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর সড়ক। এটি জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর আলিম মাদ্রাসা থেকে আমতলা হয়ে বটতলা বাজার পর্যন্ত বিস্তৃত। সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইটের সলিং (এইচবিবি) সড়কটি প্রায় সাত ফুট প্রশস্ত।স্থানীয়দের অভিযোগ, দুই দশকেরও বেশি আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত হয় সড়কটি। এরপর আর কোনো বড় ধরনের উন্নয়ন হয়নি।...