ইজেল আর্ট
অ্যান্ড আর্টিস্ট গ্রুপের উদ্যোগে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে দুই
শিল্পী আফরিনা নাজনীন ও রাজিয়া সুলতানার যৌথ চিত্রপ্রদর্শনী ‘পেট্রিকোর: ইমপ্রেশনস
অব টাইম’। ইজেলের পঞ্চম এই আয়োজন সংগঠনটির প্রথম দ্বৈত চিত্রপ্রদর্শনী।
প্রদর্শনীটি আগামী ২১ আগস্ট পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য।
শুক্রবার
লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রদর্শনীর। ‘একক কিন্তু
একত্রে’ থিমকে কেন্দ্র করে আয়োজন করা হয় এ প্রদর্শনীর। এতে তুলে ধরা হয়েছে দুই
শিল্পীর নিজস্ব দৃষ্টিভঙ্গি, জীবনের...