জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাংকিং বন্ধনীতে (ডাবল-ডিজিট ব্র্যাকেট) প্রবেশ করেছে।
২০২৪ সালের পূর্ববর্তী সংস্করণে দেশের অবস্থান ছিল ১০০তম। বাংলাদেশ চলতি বছর সর্বকালের সর্বোচ্চ শূন্য দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) গ্রুপেই রয়ে গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এই সূচকের দু...