প্রশ্ন: একটি জাতীয় কিউআর চালুর ফলে গ্রাহক, মার্চেন্ট ও ব্যাংক— এই তিন পক্ষের সবচেয়ে বড় লাভ কী হবে?
উত্তর: জাতীয় কিউআর বা বাংলা কিউআর চালুর ফলে গ্রাহক, মার্চেন্ট ও ব্যাংক একটি একক, আন্তঃপরিচালনযোগ্য এবং স্বল্পব্যয়ী পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত হচ্ছে। গ্রাহকের সবচেয়ে বড় সুবিধা হলো, যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে একটিমাত্র কিউআর স্ক্যান করেই মূল্য পরিশোধ করা যাবে, আলাদা কিউআর খোঁজার প্রয়োজন হবে না। মার্চেন্টরা একটি কিউআর দিয়েই সব গ্রাহকের কাছ থেকে অর্থ নিতে পারবেন। ফলে একাধিক হিসাব সংরক্ষণ ও...