দুই বছর আগে খুলনা নগরীর স্যার ইকবাল রোড বাইলেন এবং ধর্মসভা ক্রস রোডে সিসি ঢালাই কেটে সুয়ারেজের লাইন বসানো হয়। কাটা সেই সড়ক এখনো মেরামত করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ ও ভোগান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা।শুধু নগরীর স্যার ইকবাল রোড বাইলেন এবং ধর্মসভা ক্রস রোডই নয়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত নগরীর ১৭ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে অলিগলিসহ ২০০ কিলোমিটার সড়ক কেটে সুয়ারেজের পাইপলাইন বসানো হয়েছে। যারমধ্যে মেরামত হয়েছে ৮৮ কিলোমিটার। কিন্তু খুলনা সিটি করপোরেশন ও ওয়াসার মধ্যে ব্যয় নিয়ে ঠেলাঠেল...