শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে। আন্ডাররাইটিং ব্যবসা থেকে আয় বাড়ায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা প্রায় ২০ শতাংশ...