পদ্মা সেতুর পিলারসংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৬টার পর নদীতে ঘোরাফেরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে লৌহজং উপজেলা প্রশাসন। একই সঙ্গে সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হবে।আজ বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলি...