যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, স্বজন ও স্বাভাবিক জীবন। বাস্তুচ্যুতির কঠিন বাস্তবতায় খাবার, পানি আর সন্তানদের বেঁচে থাকার সংগ্রামেই দিন কাটছে গাজার অনেক নারীর। স্বামী হারিয়ে একাই পরিবার সামলাতে হচ্ছে বহু নারীকে। জাতিসংঘের তথ্য বলছে, এখন গাজার প্রায় প্রতি সাতটি পরিবারের একটি নারীপ্রধান। জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজায় প্রায় ১৬ হাজার নারী স্বামী হারিয়েছেন। ফলে গাজায় প্রায় ১৪% পরিবার এখন নারীপ্রধান পরিবার।এমন অসংখ্য বাস্তুচ্যুত ও স্বজনহারা নারীর...