২০২৬-২৭ মৌসুমে ইংলিশ ফুটবলে চালু হতে যাচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। এর বেশিরভাগই করা হয়েছে খেলার গতি বাড়ানো এবং ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট কমানোর লক্ষ্যে।এই পরিবর্তনগুলো ইংলিশ ফুটবলের প্রায় সব স্তরেই কার্যকর হবে। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), রোববারের আর্সেনাল-ম্যানচেস্টার সিটি কমিউনিটি শিল্ড ম্যাচ এরপর প্রিমিয়ার লিগ থেকে শুরু করে নিচের স্তরের স্থানীয় লিগেও এসব নিয়ম কার্যকর হবে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)সংক্রান্ত নিয়ম এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।গোল-কিক ও থ্রো-ইনে কাউন্টডা...