ই-এপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়নকৃত বাংলাদেশি সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সভাপতিত্ব করেন। সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন।সভায় বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এজন্য মূল সনদ যাচাই কার্যক্রম জোরদার করা, সংশ্লিষ্ট ইস্যুকা...