বাগেরহাটে জমি নিয়ে বিরোধ ও মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোল্লাহাটের কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নরসিংহপুর গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস...