শেরপুরের নকলায় একটি পাগলা কুকুরের কামড়ে ২৯ জন আহত হয়েছেন। একই সময়ে কুকুরটি ছয়টি গরুকেও কামড়ে আহত করে। আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুরটির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে।আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার বাজারদী এলাকার ফিরোজ আলীর ছেলে রিয়াজ আহম্মেদ, আব্দুর রহমানের ছেলে রায়ান, খলিলুল রহমানের মেয়ে মীম, কায়দা এলাকার আব্দুর রহিমের মেয়ে ঝিনুক, লুৎফর রহমানের ছেলে সজিব এবং কুর্শা এলাকার মি...