সিলেট আদালত চত্বরে শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। আদালতে হাজির করার সময় তার ওপর হামলা চালায় একদল জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারাগার থেকে জাকিরকে আদালতে আনার সময় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের প্রিজন ভ্যানে করে জাকিরকে আদালত চত্বরে আনা হয়। আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন নিহত ফাহিমার স্বজ...