আষাঢ় মাসের ২০ তারিখ পার হলেও দেখা নেই স্বাভাবিক বৃষ্টির। এমনকি গত জুনে দেশে অন্য বছরের তুলনায় বর্ষণ কম হয়েছে ৩০ শতাংশ। এর মধ্যে কয়েক দিন ধরে আবহাওয়া যেন রুদ্রমূর্তি ধারণ করে আছে। ভরা বর্ষায়ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। দেশ জুড়ে ধরে চলা তাপপ্রবাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢল না নামলেও বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দিলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আগামীর সময়কে তিনি বললেন, ৭-৮ জুলাইয়ের দিকে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এর প্রভাবে...