জীবনের সবটুকু সুখ ও শ্রম বিলিয়ে ছয় সন্তানকে বড় করেছেন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের কাছেই আশ্রয় মিলছে না তার। দুই ছেলে ও চার মেয়ের কেউই তাকে নিজের কাছে রাখতে রাজি না। শেষ পর্যন্ত সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে একটি গাছের নিচে রেখে দিয়েছেন। সেখানেই এখন দিন কাটছে এই বৃদ্ধের।হাজী শামসুল হক মোল্লা গোপালগঞ্জের কোটালীপাড়ার উত্তর হিরন গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে।জানা গেছে, শামসুল হকের দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা। ছোট ছেলে...