আশ্বিনের প্রথম সকাল। ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। কুয়াশার চাদরে আবছা হয়ে ওঠে চারপাশ। গাছপালা, ঘরবাড়ি আর মাঠ যেন মিলিয়ে গেল কুয়াশার আড়ালে। ঠান্ডা বাতাসে মিলল শীতের হালকা পরশ। ঋতু বদলের বার্তা নিয়ে যেন আগেভাগেই হাজির হলো ঠাকুরগাঁওয়ের শীতের সকাল।আজ বুধবার ভোর ৪ট থেকে সাড়ে সাড়ে ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এমনই দৃশ্য দেখা গেছে। সাড়ে ৭টার পর থেকে কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সূর্যের আলো দেখা দেয়।কুয়াশার কারণে ভোরে জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচলেও ছিল বাড়তি সতর্কতা। অনেক যানবাহনকে...