ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার জেরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ আছে। এর মধ্যে অন্তত পাঁচটি কারখানার শ্রমিকেরা আজ রবিবার সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।আজ সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন কর...