পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখনো শিল্প কারখানায় পুরোপুরি ছুটি শুরু না হওয়ায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষের বাড়তি চাপ নেই। রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের কিছুটা চাপ থাকলেও সড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।পুলিশ, যাত্রী ও প...