সার্বিয়ার আগাম পার্লামেন্ট নির্বাচনে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করেছেন দেশটির দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ। প্রাথমিক হিসাবে ২৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ছাত্রদের ‘স্টুডেন্ট লিস্ট’।রবিবার ভোট গ্রহণ শেষে ভুচিচ জানিয়েছেন, নমুনা ভোটের হিসাবে স্টুডেন্ট লিস্ট ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। বিপরীতে তার নির্বাচনী জোট পেতে পারে ১০৫টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ১২৬টি আসন।চূড়ান্ত ফল তখনও প্রকাশ হয়নি। তবে ভুচিচ বলেছেন, ‘এটা স্পষ্ট যে আমরা এই...