কুমিল্লার তিতাসে আলিম পরীক্ষা চলাকালে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে এক আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী উপজেলার গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।বুধবার (২২ জুলাই) উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হাইদুল ইসলাম। কেন্দ্র পরিদর্শনকালে গাজীপুর আজি...