আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে
সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা এবং ট্রোল সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন
কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন। তিনি বলেছেন, গঠনমূলক সমালোচনা হওয়া উচিত, তবে কাউকে ‘চোর’ বা
‘বাটপার’ বলে আক্রমণ করা গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে
প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন লেখেন, ‘আমার ধারণা ছিল, এটা সবই বন্ধুত্বপূর্ণ স্পোর্টস ব্যান্টার। কিন্তু না, কিছু মানুষ ব্যাপারটাকে আনসফিস্টিকেটেড লেভেলে নিয়ে গেছে।
এফবিআই ইনভেস্টিগেশন নিয়ে তাদের ধারণা, সত্যিই এ...