পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই স্কুলের চারপাশে কাঁটাতারের বেড়া, শক্ত করা হয়েছে ফটক, বাইরে দাঁড় করানো হয়েছে অ্যাম্বুল্যান্স। মঙ্গলবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বাড়তে থাকায় সন্তানদের স্কুলে পাঠিয়েও নিরাপত্তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি বাবা -মায়েরা।ভোরের আলো ফোটার আগেই আল- মুঘাইয়ির ছেলেদের বিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন প্রধান শিক্ষক বাসাম আল-আসাফ। স্কুলের চারপাশে নতুন করে কাঁটাতারের বেড়া দিয়েছেন তিনি। তার কথায়, ‘‘আ...