পাথর আর বালুর
ছোট্ট এক দ্বীপ। চারপাশে উত্তপ্ত সমুদ্র, দূরে দেখা যায় আফ্রিকার উপকূল। ইয়েমেনের পেরিম
বা স্থানীয় ভাষায় মাইয়ুন দ্বীপ আজ আর নিঃসঙ্গ ভূখণ্ড নয়; ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বিস্তৃত
হওয়ার সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার নতুন কৌশলগত
পুরস্কার।বৃহস্পতিবার
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পেরিম বসে আছে বাব আল-মান্দাব প্রণালীর সবচেয়ে সংকীর্ণ
অংশে। এখান থেকে জিবুতি ও ইরিত্রিয়া চোখে পড়ে; আফ্রিকার উপকূল মাত্র ১২ মাইল দূরে।
একসময় ভারতগামী ব্রিটিশ সাম্রাজ্যের জাহাজের কয়লা ভ...