ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এক গোলে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে মিকেল আর্তেতার দল। আর্সেনালের হয়ে গোল করেন রিকার্ডো কালাফিওরি ও ব্রুনো গিমারেস। ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণ গড়ার চেষ্টা করে আর্সেনাল। বুকায়ো সাকা, ননি মাদুয়েকে ও মার্টিন ওডেগার্ডদের নিয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেন আর্তেতা। তবে লিডসের রক্ষণ ভেঙে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করা সহজ হয়নি স্বাগতিকদের জন্য।আক্রমণের চেষ্টা করেও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি কোনো দলই...