উক্তিটি যুক্তরাষ্ট্রের সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের। তার ১৯৫২ সালে প্রকাশিত ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসে এ লাইনটি লিখেছেন। বিশ্ব জুড়ে পাঠকদের মধ্যে এ বইটি অদম্য মনোবলের এক চিরন্তন উদাহরণ। গল্পটি শেখায়, জীবনে পরাজয় আসতেই পারে, কিন্তু লড়াই করার ইচ্ছা হারানোই প্রকৃত হার। প্রতিকূলতার মধ্যেও সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়।