দেশের বীমা
খাতের আধুনিকায়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা শক্তিশালী
করতে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) ও জীবন বীমা কর্পোরেশনের
(জেবিসি) সঙ্গে পৃথক পর্যালোচনা বৈঠক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
(আইডিআরএ)। বুধবার আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক দুটিতে সভাপতিত্ব করেন
সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
বৈঠকে বীমা দাবি
দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল রূপান্তর, পুনর্বীমা সক্ষমতা বৃদ্ধি,
নতুন বীমা পণ্য চালু এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গু...