জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক জুলাই কনসার্টের আয়োজন করা হয়। এতে অংশ নেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল।এই আয়োজনেই হাসান যখন গাইছিলেন তখন তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংগীত সংশ্লিষ্ট একাধিক জনের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় হাসান মঞ্চের সামনে এসে গাইছিলেন। সে সময় একজ...