নতুন সঞ্চালন লাইন নির্মাণ না করেই বিদ্যমান অবকাঠামোতে উন্নত প্রযুক্তির তার ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ দ্বিগুণ করতে পারে বাংলাদেশ। এতে খরচ ও সময় দুটোই কম লাগতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রকি মাউন্টেন ইনস্টিটিউটের (আরএমআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আজ সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।‘লকিং ইন প্রসপারিটি: টেন প্র্যাকটিক্যাল, এভিডেন্স-ব্যাকড অ্যাকশনস টুওয়ার্ড অ্যাফোর্ডেবল, রিলায়েবল অ্যান্ড সিকিউর পাওয়ার সিস্টেমস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত তারের পরিবর্তে উন্...