ঘুরঘুট্টি
অন্ধকার। একপাশে খাড়া পাথুরে দেয়াল,
অন্যপাশে হাজার ফুট গভীর খাদ।
মাঝে এক ফুট পরিমাণ
পায়ে হাঁটার ট্রেইল। একজন মানুষ কোনোমতে
দাঁড়াতে পারে। বান্দরবানের গহিনে এই পাহাড় ঘিরে
প্রচলিত আছে অনেক লোককথা।
স্থানীয়রা এ পাহাড়টিকে পুজো
করে, তাই নাম দেবতা
পাহাড়। এখানে মাঝেমধ্যেই নাকি ভুতুড়ে সব
ঘটনা ঘটে। কখনো দেখা
যায় কালো বিড়াল, কখনো
অদ্ভুতদর্শন কুকুর; সেগুলো মুহূর্তেই উধাও হয়ে যায়!
পাহাড়ের সন্তানদের কাছে এটা বিপৎসংকেত।
এমন কিছু ঘটলে রুষ্ট
দেবতাকে তুষ্ট করতে হয় পশু
বলি দিয়ে! রাতের আঁধার...