রাজশাহীর মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে বাগান মালিক আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।গতকাল শনিবার রাতে রাজধানীর আদাবর ও শ্যামলীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আজ রবিবার র্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আম চুরিকে কেন্দ্র করে কিছুদিন আগে নিহত আব্দুর রাজ্জাকের ছেলে ভ্যানচালক রাজুর (২৮) প্রতিবেশী রাসেলের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে গত ২৭ জুন সন্ধ্যায় হরিহরপাড়া গ্রামের আয়েন উদ্দিনের বাড়ির...